Monday, March 30, 2026

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

Date:

Share post:

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল – দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই প্রচারে সোমবার পুরুলিয়ার (Purulia) বাগমুণ্ডিতে নির্বাচনী জনসভা করবেন অভিষেক। তারই অপেক্ষায় এবার পুরুলিয়া। ইতিমধ্যেই সভার প্রস্তুতি সেরে ফেলেছেন বাঘমুণ্ডির তৃণমূল কর্মীরা।

আরও পড়ুন : তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে পুরুলিয়ায় ইতিমধ্যেই সভা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে জঙ্গলমহলে নতুন করে একাধিক উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি। এবার সেই বার্তাকে আরও স্পষ্ট করে তুলে ধরবেন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেইসঙ্গে বার্তা দেবেন বাগমুণ্ডি তথা পুরুলিয়ার (Purulia) দলীয় কর্মী, বুথ স্তরের কর্মীদের। মুর্শিদাবাদ থেকে সন্দেশখালি, দলীয় কর্মীদের যেমন শক্ত হাতে নিয়ন্ত্রণের কথা বলেছেন অভিষেক, তেমনই নির্বাচনী প্রচারে স্থানীয় ইস্যু তুলে ধরতে সহযোগিতা করেছেন জনসভা থেকে। বাঘমুণ্ডির কর্মীদের জন্য তিনি কী বার্তা দেন, সোমবার সেটাই দেখার।

Related articles

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...