Monday, March 30, 2026

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

Date:

Share post:

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান সহশিল্পী শ্বেতা মিশ্র। একইসঙ্গে জলে পড়ে গেলেও তিনি ফিরলেন। ফিরলেন না রাহুল (Rahul Bandyopadhyay)। ঘটনার পরে স্থানীয় নুলিয়াদের দাবি, শুটিং চলাকালীনই গভীর জলে নেমে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। রাহুলের সঙ্গে উপস্থিত শুটিং দলের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ওড়িশার তালসারি পুলিশ (Talsari police)। সেই সঙ্গে সেই মুহূর্তের সব ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

রবিবার রাতে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে জলে ডুবে যাওয়া নিয়ে বিভিন্ন সম্ভাবনা, বয়ান উঠে আসছিল। সোমবার তালসারির স্থানীয়দের বক্তব্যে কিছুটা স্পষ্ট হতে শুরু করেছে গোটা ঘটনা। তালসারির যে জায়গায় দুর্ঘটনা ঘটে, সেখানে জলের গভীরতা বেশি থাকাতেই দুর্ঘটনা বলে মেনে নিচ্ছেন সকলে। তবে শুটিংয়ের জন্য যে নুলিয়াদের মোতায়েন রাখা হয়েছিল, তাঁদের দাবি, বারণ করা হলেও গভীর জলে গিয়েছিলেন রাহুল (Rahul Bandyppadhyay) ও শ্বেতা (Sweta Mishra)।

প্রত্যক্ষদর্শীদের কথায়, সিরিয়ালের জন্য গোড়ালি ভেজা জলে নাচের দৃশ্যের শুটিং চলছিল। ড্রোনে শুট হচ্ছিল। রাহুল ও শ্বেতা কিছুটা বেশি এগিয়ে যেতে শুটিংয়ের সদস্যরা তাঁদের বারণ করেন। নুলিয়ারাও বারণ করেন। কিন্তু হাওয়ার জন্য তাঁরা শুনতে পাননি। হঠাৎই গভীরে তলিয়ে যান শ্বেতা। এগিয়ে যান রাহুলও। তাঁর পিছনে তলিয়ে যান রাহুল। দুজনেই সাঁতার জানতেন না।

সঙ্গে সঙ্গেই তৎপর হন নুলিয়ারা। কাছে থাকা নৌকা ডেকে প্রথমে শাড়িতে জড়িয়ে থাকা শ্বেতাকে তোলা হয়। ততক্ষণে রাহুল বন্দ্যোপাধ্যায় আরও কিছুটা তলিয়া গিয়েছেন প্রায় ৬ ফুট জলে। পরে রাহুলকে যখন পাড়ে তোলা হয় তখন তিনি অনেক জল খেয়ে ফেলেছেন। দ্রুত কিছুটা জল বের করে তাঁকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়। তখনও সজ্ঞানে ছিলেন রাহুল, দাবি উদ্ধারকারীদের।

আরও পড়ুন : হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

তবে এরপরেও প্রশ্ন পিছু ছাড়েনি টেলিসিরিয়ালের শুটিং ঘিরে। ওড়িশা পুলিশের (Odisha police) দাবি, শুটিংয়ের অনুমতি ছিল না। যদিও যে হোটেলে গোটা দল ছিল, তাঁদের দাবি অনুমতি নিয়েই শুটিং (shooting) হয়। পর্যাপ্ত নুলিয়া ও নৌকা রাখা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও নুলিয়াদের দাবি, যে ঘটনা ঘটেছে তাতে অনেক উদ্ধারকারী থাকলেও ঠেকানো যেত না দুর্ঘটনা। ইতিমধ্যেই তালসারি পুলিশ শুটিংয়ের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। রেকর্ড করা হচ্ছে বয়ান। সেই সঙ্গে তাঁদের হাতে আসা ফুটেজে জলে ডুবে যাওয়ার প্রমাণ মিলেছে বলেও জানা গিয়েছে।

Related articles

প্রথম চার্জশিট মোদি, শাহর বিরুদ্ধে আনা উচিত: নারায়ণগড় থেকে তোপ মমতার

বাংলার দিকে অভিযোগের আঙুল তুলে বাংলাকে অপমান করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। আদতে তাঁরা যে মানুষে মানুষে বিভেদ ও...

যে অহঙ্কারের সম্পত্তি রাহুল দিয়ে গেলেন পুত্র সহজকে

ফাদার্রস ডে। পুত্র সহজকে কোন চিঠি লিখেছিলেন রাহুল? কোন অহঙ্কারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আত্মজকে দিয়ে গেলেন রাহুল? এই চিঠিটা...

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...