Monday, March 30, 2026

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

Date:

Share post:

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে বিতর্ক চরমে কেকেআর (KKR) এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে।

কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকা (২৫২ মিলিয়ন টাকা) বিড করে গ্রিনকে (Cameron Green) আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ক্যামেরন গ্রিন একটিও ওভার বল করেননি। যেখানে কেকেআরের বোলিংয়ের গভীরতা নেই সেখানে গ্রিনের মতো বোলারকে কেন ব্যবহারই করা হল, এই প্রশ্ন উঠে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রাহানেকে এই প্রসঙ্গে বলেন, “এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি বলতে পারব না।”

রাহানের এই মন্তব্যে ভালোভাবে নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। অজি ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানান, চোটের জন্যই সাময়িকভাবে বোলিং করা থেকে বিরত রয়েছেন গ্রিন(Cameron Green)। আর এই বিষয়টা কেকেআর শিবির ভালো ভাবেই জানে, সেটাও স্পষ্ট করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

এক সাক্ষাৎকারে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র বলেন , ‘গ্রিনের এখন লোয়ার ব্যাক ইনজুরি রয়েছে, তাই বোলিং করতে পারছে না। তাই বোলিং নিয়ে ধীরে ধীরে ওয়ার্কলোড বাড়াচ্ছে ও। ১০-১২ দিন লাগবে বোলিংয়ে ফিরতে। কেকেআর টিম ম্যানেজমেন্টের সঙ্গে এই নিয়ে আগেই কথা হয়েছে। ওরা পুরো বিষয়টাই জানে।’

গ্রিন এবার দলের নির্ভরযোগ্য বিদেশি ক্রিকেটার। গ্রিন বোলিংই না করতে পারলে সমস্যা বাড়বে কেকেআরের।

Related articles

ট্রেন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান: বঞ্চনার খতিয়ান পাঁশকুড়ায় পেশ মমতার

রাজ্যের ক্ষমতায় থাকার আগে থেকেই রাজ্যের মানুষের জন্য দিল্লি থেকে পরিষেবার কাজ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার...

চরম আঘাত! থেমে গেল রাহুলের ‘সহজ কথা’

নিজের ছেলে সহজের নামেই এক অন্যরকম আড্ডার মঞ্চ তৈরি করেছিলেন অভিনেতা ও সঞ্চালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday...

দুর্ঘটনা না কি গাফিলতি? রাহুলের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে সরব টলিউডের সহযোদ্ধারা

শুটিং চলছিল, ক্যামেরা অন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়...

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...