Monday, March 30, 2026

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেও তার ব্যতিক্রম নয়। নির্বাচন কমিশনের (Election Commission) পাশাপাশি এবার অতি সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জমি দখল মামলায় তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা এবারের প্রার্থী দেবাশিস কুমারকে তলব করলো ইডি। সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি আধিকারিকরা। দেবাশিস কুমার দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের বিধায়ক, এই এলাকা থেকেই এবারেও প্রার্থী তিনি। আরও পড়ুন: অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

সূত্রের খবর, গত শনিবার অমিত গঙ্গোপাধ্যায় নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি হাতে আসে তদন্তকারী আধিকারিকদের। অভিযোগ ওঠে, ওই ব্যবসায়ী জমি সংক্রান্ত বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি পূরণ করেননি। এই মামলার সূত্র ধরেই নাম আসে দেবাশিস কুমারের। এই মামলার সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষ কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখতেই তলব করা হয়েছে এই তৃণমূল নেতাকে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “এসব হচ্ছে অসহায়তার প্রমাণ। হেরে যাবে, তার আগে শেষ প্রচেষ্টা। নির্বাচনের আগে ইডি-সিবিআই- কমিশন সবাইকে কাজে লাগাতে চাইছে।”

Related articles

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...

রাহুলের শেষ যাত্রায় সঙ্গী আর্জেন্টিনা জার্সি-লাল হলুদ পতাকা, শোকের ছায়া ময়দানে

আবেগে, চোখের জলে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunoday Banerjee) চির বিদায় দিল কলকাতা। সিনেমা ,সাহিত্য, সঞ্চালনার ,মতোই...

ভোটের মুখে সিইও দফতরে বড় রদবদল, ডেপুটি সিইও পদে রাহুল নাথ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে পুলিশ ও প্রশাসনে বড়সড় রদবদলের ধারা বজায় রইল। এবার খোদ মুখ্য নির্বাচনী...