Tuesday, March 31, 2026

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

Date:

Share post:

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে শিল্প – সবক্ষেত্রেই উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছেন। উত্তর দিনাজপুরের করণদীঘি বিধানসভা এলাকাও তার ব্যতিক্রম নয়। সেই সুফলের কারণেই করণদিঘীর মানুষ আস্থা রেখেছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে সেখানেই থেমে থাকবে না তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করণদিঘীর (Karandighi) নির্বাচনী প্রচার মঞ্চ (election campaign) থেকেই করণদিঘীর হাসপাতাল (state hospital) ও কলেজের (women’s college) দুই দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে রাখলেন।

বিধানসভা নির্বাচনে করণদিঘী থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক গৌতম পালকে। যদিও লোকসভা নির্বাচনে করণদীঘি বিধানসভা এলাকা থেকে মানুষের সমর্থন তৃণমূলের পক্ষে যায়নি, তা সত্ত্বেও এলাকার মানুষের প্রয়োজনে উদ্যোগী বিদায়ী বিধায়ক গৌতম পাল (MLA Gautam Pal)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা চলাকালীনই তিনি দুটি দাবি নিয়ে একটি চিরকুট তুলে দেন অভিষেকের হাতে।

তৃণমূল প্রার্থীর চিরকুট পেয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আপনাদের এখানে দুটি দাবি এখানে গৌতম দিয়েছে। একটি আমি জানি স্টেট জেনারেল হাসপাতাল। আরেকটা মহিলাদের কলেজ। দুটি দাবিকেই আমরা অগ্রাধিকার দিয়ে দেখব। কোথায় কি করা যায়। কোল্ড স্টোরেজের কথা আমি দিয়ে গেলাম। মহিলা কলেজ (women’s college) হবে। এবং স্টেট জেনারেল হাসপাতালের (Karandighi state hospital) যে দীর্ঘদিনের দাবি, আমরা অগ্রাধিকার দিয়ে দেখব।

আদতে যে উন্নয়নের মার্কশিট আর প্রতিশ্রুতির ভিত্তিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিপরীতে যে বিজেপি প্রার্থী ও দলের এলাকায় কোনও গ্রহণযোগ্যতা নেই, তাও করণদিঘী থেকে প্রমাণ করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থীর স্বরূপ তুলে ধরে তিনি জানান, এখানে যে বিজেপির প্রার্থী হয়েছে তাকে এমনিতে বিজেপির নেতা কর্মীরাই মানতে চায় না। তারপরে আমি শুনছি তাঁর পরিবারের একাধিক সদস্য অবৈধ মাদক পাচার কারবারের সঙ্গে যুক্ত। এই যদি প্রার্থীর পরিচিতি হয়, তাহলে আগামী দিন যদি এই রকম প্রার্থী করণদিঘী থেকে জেতে অর্ধেক সময় পরিবার আর প্রার্থী মদ পাচার করতে আর মদ সরবরাহ করতে ব্যস্ত থাকবে। মানুষের জন্য কোনও কাজ করবে না।

আরও পড়ুন : বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

আদতে এই কেন্দ্রে বিজেপি কতখানি অন্তর্দ্বন্দ্বে জেরবার তারও প্রমাণ করণদিঘীর মঞ্চে থেকে তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করিয়ে দেন, এখানে বিজেপির ২০১৯ সালের যিনি সাংসদ হয়েছিলেন, দেবশ্রী দেবীকে বিজেপিই কলকাতায় পাঠিয়ে দিয়েছে। এদের নিজেদের মধ্যে কোনও মিল নেই। নিজেদের মধ্যে ঝগড়া-ঝামেলা।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...