Tuesday, March 31, 2026

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

Date:

Share post:

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার (Jaylalithaa) প্রাসাদোপম বাংলোয় তালা ঝুলিয়ে দিল গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (GHMC)। মঙ্গলবার পুর কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়েছে।

পুরসভা সূত্রে খবর, ২০১৭ সাল থেকে এই বিশাল সম্পত্তির কর বকেয়া। হায়দ্রাবাদ পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, গত কয়েক বছরে বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও জয়ললিতার সম্পত্তির দেখভালকারীদের তরফে কোনো সদর্থক সাড়া মেলেনি। গত ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু কর মেটানোর সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেই মঙ্গলবার আইন অনুযায়ী প্রাসাদের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন পুর আধিকারিকরা। আরও পড়ুন: বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার আরভি কার্নান বলেছেন, হায়দরাবাদ মিউনিসিপাল ​​কর্পোরেশন সমস্ত প্রধান সম্পত্তি কর খেলাপকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ৩১ মার্চের মধ্যে যাবতীয় অভিযান চালানো হয়। সেই সূত্রেই জয়ললিতার বাংলোয় তালা ঝোলানো হয়েছে।

Related articles

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...