Tuesday, March 31, 2026

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

Date:

Share post:

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার রাতের হালকা বৃষ্টি (Rain) ও কালবৈশাখীর প্রভাবে এদিন সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা কমলেও তাতে খুব একটা বেশি স্বস্তি মিলবে না। বুধবার থেকে দক্ষিণবঙ্গে উষ্ণতার পারদ বৃদ্ধি পাবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় চল্লিশ ডিগ্রিতে। এপ্রিলেই দাবদাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে!

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আজ রাজ্য জুড়ে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে সমস্যায় পড়তে পারেন অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ। উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিলা বৃষ্টি হবে বাঁকুড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায়। নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে (North Bengal) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে।

 

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...