Wednesday, April 1, 2026

ভার্স ইনোভেশনের পরিচালন পরিষদে এবার ডেলয়েটের প্রাক্তন চেয়ারম্যান পি.আর.রমেশ

Date:

Share post:

এআই-চালিত স্থানীয় ভাষা প্রযুক্তি প্ল্যাটফর্ম, ডেইলিহান্ট, জোশ, ম্যাগজটার ও নেক্সভার্স.এআই-এর মূল সংস্থা ভার্স ইনোভেশন(VerSe Innovation) নিজেদের কর্পোরেট গভর্ন্যান্সকে মজবুত করতে এবার পরিচালন পর্ষদে নিয়োগ করল প্রায় চার দশকের অভিজ্ঞতা সম্পন্ন ফিন্যান্স ও কর্পোরেট সেক্টরের অন্যতম উল্লেখযোগ্য নাম তথা ডেলয়েট ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান পি. আর. রমেশকে (P.R.Ramesh)। অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব সামলাবেন বলে সংস্থার তরফে জানা গেছে।

২০০৭ সালে প্রতিষ্ঠিত বেঙ্গালুরু-ভিত্তিক এই সংস্থা মূলত দেশের স্থানীয় ভাষাভিত্তিক ডিজিটাল কনটেন্ট দুনিয়ার বড় নাম। জনপ্রিয় নিউজ অ্যাপ ডেইলিহান্ট (Dailyhunt), শর্ট ভিডিও প্ল্যাটফর্ম জোশ (Josh), ডিজিটাল নিউজস্ট্যান্ড Magzter ও নেক্সভার্স. এ আই (NexVerse.ai)—সবই এই সংস্থার অধীনে রয়েছে। ৩০ কোটির বেশি ব্যবহারকারীর কাছে ১৪টিরও বেশি ভারতীয় ভাষায় খবর ও কনটেন্ট পৌঁছে দিয়ে VerSe ইতিমধ্যেই দেশের ডিজিটাল মানচিত্রে বড় জায়গা করে নিয়েছে। এই সংস্থার সঙ্গে যুক্ত হলেন পি.আর. রমেশ (P.R. Ramesh)। তিনি চার দশকেরও বেশি সময় ধরে ফিনান্স, কর্পোরেট গভর্ন্যান্স, রিস্ক ম্যানেজমেন্ট ও রেগুলেটরি অ্যাডভাইজরির সঙ্গে যুক্ত তিনি। একসময় ডেলয়েট ইন্ডিয়া (Deloitte India)-র চেয়ারম্যান ছিলেন, পাশাপাশি ডেলয়েটের গ্লোবাল বোর্ড (Deloitte Global Board)-এর সদস্য হিসেবেও কাজ করেছেন। তাঁর পরামর্শে একাধিক ভারতীয় ও বহুজাতিক সংস্থা তাদের ফিনান্সিয়াল সেক্টরকে উন্নত করতে সক্ষম হয়েছে।

রমেশের ক্যারিয়ার গ্রাফ দেখলে জানা যায় তিনি এয়ার ইন্ডিয়া, Cipla, নেসলে ইন্ডিয়া, লারসেন অ্যান্ড টুব্রো, ক্রম্পটন গ্রিভস, আইটিসি হোটেলস, সায়েন্ট (Cyient), তেজাস নেটওয়ার্কস (Tejas Networks) এবং হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের মতো বড় সংস্থার বোর্ডে কাজ করেছেন তিনি। ২০২২–২৩ সালে এশিয়ান সেন্টার ফর কর্পোরেট গভর্ন্যান্স অ্যান্ড সাস্টেইনেবিলিটির তরফ থেকে তাঁকে সেরা স্বাধীন পরিচালক (Best Independent Director) সম্মানেও ভূষিত করা হয়।শুধু কর্পোরেট দুনিয়াতেই নয়, দেশের নীতিনির্ধারণ ক্ষেত্রেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার (IRDAI) সঙ্গে যুক্ত বিভিন্ন কমিটিতেও পি. আর. রমেশ কাজ করেছেন।

ভার্স ইনোভেশন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা উমাং বেদি (Umang Bedi ) জানিয়েছেন, দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য শক্তিশালী গভর্ন্যান্স এবং আর্থিক শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, পি. আর. রমেশের মতো অভিজ্ঞ ব্যক্তিত্বের পরিচালন পরিষদে যুক্ত থাকার অর্থ হল গভর্ন্যান্স আরও শক্তিশালী হবে এবং স্টেকহোল্ডারদের আস্থা বাড়বে। এই প্রসঙ্গে রমেশ জানান ক্রমবর্ধমান ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসার সম্প্রসারণে রিস্ক ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফিনান্সিয়াল কন্ট্রোল আরও শক্তিশালী করা দরকার। তিনি বোর্ড ও ম্যানেজমেন্টের সঙ্গে মিলে সেই কাঠামোকে আরও মজবুত করতে চান।

Related articles

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...