Friday, April 3, 2026

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

Date:

Share post:

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী বাকি রাজ্যগুলির সঙ্গে  অন্যান্য একাধিক রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও ২৪ ঘণ্টার বিশেষ মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে কমিশন।

চিঠিতে লেখা হয়েছে, নির্বাচন সংক্রান্ত বিধিভঙ্গ দ্রুত চিহ্নিত করা এবং রিয়েল-টাইমে ব্যবস্থা নেওয়ার জন্য ‘ডেডিকেটেড ২৪x৭ মিডিয়া মনিটরিং সেন্টার’ গড়ে তোলা হবে। এই কেন্দ্রগুলি থেকে টেলিভিশন নিউজ চ্যানেল ও সোশ্যাল মিডিয়া- দু’দিকেই নজর রাখা হবে।

নির্দেশ অনুযায়ী, সিইও (CEO) দফতরে আলাদা মনিটরিং রুম তৈরি করতে হবে, যেখানে একাধিক স্ক্রিনে অন্তত ১০টি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম সারাক্ষণ পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি শিফটভিত্তিক কর্মী মোতায়েন করে ২৪ ঘণ্টা নজরদারি চালানোর কথা বলা হয়েছে। সোশ্যাল মিডিয়া (Social Media) পর্যবেক্ষণের জন্য আলাদা ডেস্ক ও ইন্টারনেট সংযোগের ব্যবস্থাও রাখতে হবে।

কোনও নির্বাচনী অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো এবং প্রতিদিনের রিপোর্ট তৈরি করাও বাধ্যতামূলক করা হয়েছে। দ্রুত তথ্য আদানপ্রদানের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশও দেওয়া হয়েছে কমিশনের (Election Commission) তরফে।

অন্যদিকে এই বিষয় নিয়ে শনিবার ভিডিও কনফারেন্স ডেকেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত চলবে এই বৈঠক, যেখানে জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে SVEEP, মিডিয়া মনিটরিং এবং প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...