নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

Date:

Share post:

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার নানাভাবে হরণ করতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন, সেখানে তাদের ভোটের বুথই (polling booth) এখনও প্রস্তুত নয়। নির্বাচনের হাতে গোনা দিন বাকি, এই অবস্থায় বুথ পরিদর্শনে বেরিয়ে বুথ নিয়ে অসন্তোষ প্রকাশ কমিশনের (Election Commission)।

রাজ্যের বহু বুথে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় অসন্তোষ প্রকাশ নির্বাচন কমিশনের। কমিশনের বক্তব্য, একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও কাজ যথেষ্ট হয়নি। এই পরিস্থিতিতে কমিশন নবান্নকে নতুন নির্দেশ দিয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় একজন করে সচিব পদমর্যাদার আধিকারিক নিয়োগ করতে বলা হয়েছে, যাঁরা সরাসরি বুথের পরিকাঠামো খতিয়ে দেখবেন। ওই আধিকারিকেরা সংশ্লিষ্ট জেলাগুলিতে বুথ (polling booth) পরিদর্শন করে কোথায় কী ঘাটতি রয়েছে তা চিহ্নিত করবেন এবং দ্রুত তা মেটানোর ব্যবস্থা করবেন। ভোটের আগে সমস্ত বুথে ন্যূনতম পরিকাঠামো নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

অন্যদিকে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার রাজ্যের সব পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। বৈঠকে পর্যবেক্ষকদের (observers) কাজকর্ম এবং প্রদত্ত রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। পর্যবেক্ষকদের কাছ থেকে সরাসরি রিপোর্ট নিয়ে পরবর্তী কৌশল নির্ধারণ করতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার।

আরও পড়ুন : বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

এবারের নির্বাচনে প্রতিটি বিধানসভার জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পুলিশ পর্যবেক্ষকের (police observer) সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হয়েছে। সাধারণত একটি পুলিশ জেলা বা কমিশনারেট পিছু একজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়। তবে এ বার সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

spot_img

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...