Tuesday, April 7, 2026

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার জোড়াফুল প্রার্থীদের সমর্থনে সকাল সাড়ে ১১ টা নাগাদ মশড়া নবপল্লী মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই তিন কেন্দ্রে প্রার্থী হয়েছেন থেকে শুভঙ্কর সিংহ (যীশু), ডা. অতীন্দ্রনাথ মণ্ডল ও ডা. রাজীব বিশ্বাস। রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস থাকায় অন্যান্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়িই শুরু হবে মুখ্যমন্ত্রীর কর্মসূচি।

এদিন নদিয়া জেলায় ভোট প্রচারের পর বনগাঁ যাবেন মমতা। বনগাঁ উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করার কথা রয়েছে তাঁর। এরপর দুপুর একটা নাগাদ হাবড়া পৌঁছে যাবেন তৃণমূল সুপ্রিমো। জ্যোতিপ্রিয় মল্লিক ও নারায়ণ গোস্বামীর সমর্থনে হাবড়ার বানিপুর ডক্টর বি আর আম্বেদকর মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...