Tuesday, April 7, 2026

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

Date:

Share post:

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম ‘খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ সোনা জিতে নজির গড়লেন বঙ্গ কন্যা। কয়েকদিন আগেই বাংলার ফুটবল দল এই টুর্নামেন্টে সোনা জিতেছিল। সোনার মেয়েকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অ্যাথলেটিক্সে সোনার পদক জিতেছেন সঞ্জিতা। ১০ হাজার মিটার দৌড়ের জন্য সময় নেন ৪০ মিনিট ২১.৮ সেকেন্ড সময়। দারিদ্রের সঙ্গে লড়াই করেই ক্রীড়াক্ষেত্রে এগিয়ে গিয়েছেন সঞ্জিতা। কিন্ত কখনও হাল ছাড়েননি। অবশেষে সারা দেশের মধ্যে সোনার পদক জিতে বাংলাকে গর্বিত করলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “নকশালবাড়ির আদিবাসী চা-শ্রমিক পরিবারের মেয়ে সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)-কে জাতীয় স্তরের প্রতিযোগিতায় দশ হাজার মিটার দৌড়ে স্বর্ণপদক জয়ের জন্য জানাই আমার আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা! সঞ্জিতার এই সাফল্য আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। প্রতিকূলতা যে প্রতিভাকে থামিয়ে রাখতে পারে না, সঞ্জিতা তা আবারও প্রমাণ করল। ​ ওঁর এই জয় আগামী দিনে বাংলার আরও হাজার হাজার ছেলেমেয়েকে স্বপ্ন দেখার সাহস জোগাবে। ​সঞ্জিতার আগামী দিনগুলো আরও উজ্জ্বল হোক, ওর সব স্বপ্ন পূরণ হোক— এই কামনাই করি। ওঁর যেকোনো প্রয়োজনে আমি ওঁর এবং ওঁর পরিবারের পাশে থাকবো।”

 

সঞ্জিতার বাবা দিন মজুর মা গৃহবধু। শিলিগুড়ি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হাতিঘিসায় অস্থায়ী মাঠে দিনে দু’বার অনুশীলন করতেন। এলাকায় এখনও উপযুক্ত ট্র্যাক অ্যান্ড ফিল্ড পরিকাঠামো নেই। অনেক প্রতিকূল অবস্থায় প্রশিক্ষণ নিয়ে সোনার পদক জিতে নিলেন সঞ্জিতা।

 

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...