মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

Date:

Share post:

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)। সূত্রের খবর, তাঁর মৃত্যু নিশ্চিত জেনেই নাকি এই মুহূর্তে সেদেশের সর্বোচ্চ নেতার শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়ে গেছে! চাঞ্চল্যকর এই দাবি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে। যদিও ইরানের তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। যার ফলে খুব স্বাভাবিকভাবেই মোজতবার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা বাড়ছে।

এক মাসের বেশি সময় ধরে চলতে থাকা পশ্চিম এশিয়ার যুদ্ধের মাঝেই আমেরিকা ও ইজরায়েলের গোয়েন্দা বিভাগের (US and Israel Intelligence Agencies) তরফে খামেনেইয়ের (Mojtaba Khamenei) শারীরিক অবস্থা নিয়ে এক রিপোর্ট পেশ করা হয়েছে। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, ইরানের সুপ্রিম লিডারের পক্ষাঘাতগ্রস্ত অবস্থা, তিনি দীর্ঘ সময় ধরে অজ্ঞান। এখানেই শেষ নয়, যে কোনও মুহূর্তে মোজতবার মৃত্যুর খবর আসতে পারে বলেও গোয়েন্দা বিভাগের মেমোতে দাবি করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন হামলায় গুরুতর জখম হয়েছিলেন আয়াতোল্লার পুত্র মোজতবা খামেনেই। এরপর মোজতবাকে নয়া সুপ্রিম লিডারের দায়িত্ব দেওয়া হলেও এতদিনে একবারও জনসমক্ষে আসেননি তিনি। তাহলে কি আমেরিকার দাবি সত্যি? বিষয়টিকে পাত্তা দিতে নারাজ ইরান। তাদের কথায়, যুদ্ধক্ষেত্রে পাল্লা দিতে না পেরে শত্রুপক্ষ মনস্তাত্ত্বিক খেলা শুরু করেছে। তবে ইরান সরকারের তরফে মোজতবার শারীরিক অবস্থা নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি না আসায় সুপ্রিম লিডার এখন ঠিক কী অবস্থায় আছেন তা বোঝা যাচ্ছে না।

 

spot_img

Related articles

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...