Wednesday, April 8, 2026

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

Date:

Share post:

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন মুখে তিনি একথা বলেন? বিজেপি শাসিত রাজ্যের ছবি দেখলে গা শিউরে ওঠে। কোথাও নারী সুরক্ষা নেই। আর ভোট এলে ভোট পরিযায়ীরা বাংলা এসে মিথ্যের বুলি আওড়ে মানুষকে ভুল বুঝিয়ে যান।

এই তো কিছুদিন আগের ঘটনা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhya Pradesh) দুই হিন্দু মহিলাকে জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছিল। কী ভয়ানক কাণ্ড! মোদিজি আপনি বাংলায় মহিলাদের সুরক্ষার কথা বলছেন? তো কেমন সুরক্ষা দেবেন? মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দুই মহিলাকে যে সুরক্ষা দিচ্ছিলেন! ভাবা যায়! এই বিজেপিকে বিশ্বাস করবেন না। বিজেপিকে বিশ্বাস করলে বাংলার মহিলাদের হালও এমন হবে।

উফ, কী ভয়ঙ্কর সেই দৃশ্য! একজনকে আপাদমস্তক পুঁতে দেওয়া হয়েছে মাটির নিচে, অন্যজনকে কোমর পর্যন্ত। শরীরের বাকি অংশ চাপা দিতে ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে মাটি। আর নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে আর্ত চিৎকার করছেন দুই মহিলা। এই এই নির্মম, মর্মান্তিক, রোমহর্ষক, হাড়হিম করা ঘটনা বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের রিবা জেলার জোরোট গ্রামের। আক্রান্ত দুই মহিলার নাম আশা পাণ্ডে ও মমতা পাণ্ডে।

নিজের জমির উপর জোর করে রাস্তা নির্মাণের প্রতিবাদ করেছিলেন। তার কী ভয়ানক শাস্তি! ২০ বছর সেই রাজ্যের ক্ষমতায় বিজেপি। নিজেদের রাজ্যের আইনশৃঙ্খলার হতশ্রী দশার পরও কী করে মোদি-শাহরা বাংলায় এসে নারী সুরক্ষার বুলি আওড়ান? প্রতিবেশীরা ছুটে এসে দুই মহিলার জীবন রক্ষা করেছিলেন। প্রশাসন এতবড় ঘটনার পরও সে অর্থে কোনও ব্যবস্থাই নেয়নি। এই হল বিজেপির ২০ বছরের কুশাসনের ছবি। মহিলাদের বিন্দুমাত্র নিরাপত্তা নেই। প্রতিটি জেলায় বেপরোয়া দুষ্কৃতীরাজ। দুই মহিলাকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যার চেষ্টা করে দুষ্কৃতীরা। বিজেপি শাসনের এই লজ্জাজনক ঘটনার পর মোদি-শাহদের অন্তত বিশ্বাস করবেন না।

Related articles

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক...

আপনারা কি বড় নেতা হয়ে গেছেন? আরামবাগের সভায় কাদের বললেন তৃণমূল সুপ্রিমো

"আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য!"-...

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...