Sunday, April 12, 2026

সচিনকে করতেন প্রবল স্নেহ, ব্রেট লি-র সঙ্গে ডুয়েট, আশার ক্রিকেট অনুরাগও ছিল গভীর

Date:

Share post:

সকাল থেকেই উদ্বেগের প্রহর কাটছিল, অবশেষে বেলা গড়াতেই আরব সাগরের তীর থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ল চরম দুঃসংবাদ, আশা ভোঁসলে(Asha Bhosle) আর নেই। পাতা ঝড়ার মরশুমে বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গেলেন কিংবদন্তি গায়িকা। সঙ্গীতের সীমানা ছাড়িয়ে আশার (Asha Bhosle) সঙ্গে ক্রিকেটের যোগ ছিল গভীর। সচিন তেণ্ডুলকর(Sachin Tendulkar) মা বলে ডাকতেন, ব্রেট লি-র সঙ্গে গেয়েছেন ডুয়েট। মুম্বইকর আশার ক্রিকেট যোগ ছিল গভীর।

আশা-সচিন পেশাগত জীবনে দুই জন দু-প্রান্তের। বিখ্যাত সুরকার সচিন দেব বর্মনের নাম অনুসারে তেণ্ডুলকর বাড়ির ছোট ছেলের নামকরণ হয়। এরপর ক্রিকেট এবং সঙ্গীতের দুই কিংবদন্তির যোগ গভীর হয়। সচিন আশাজিকে আই বলে ডাকতেন মারাঠী ভাষায় আই শব্দের অর্থ মা। সাক্ষাৎকারে বার বার সচিনের খেলার প্রসংশা করতেন। জীবিতকালে আশা বলতেন, সচিন তাঁকে মায়ের মতোই ভালোবাসেন। মার্চ মাসে সচিন পুত্র অর্জুনের বিবাহ অনুষ্ঠানেও গিয়েছিলেন আশা।

মঙ্গেশকর পরিবারের বাকি সদস্যদের মতোই আশাও ক্রিকেটের প্রতি ছিল গভীর অনুরাগ। নিয়মিত মাঠে গিয়ে ক্রিকেট দেখতে যেতে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি-র সঙ্গে গান গেয়ে চমকে দিয়েছিলেন।২০০৬ সালে একটি জনপ্রিয় দ্বৈত গান উপহার দিয়েছিলেন আশা ও ব্রেট লি। গানটির নাম “ইউ আর দ্য ওয়ান ফর মি”। প্রবল জনপ্রিয় হয়েছিল সেই গান।

সুরের সঙ্গে ক্রিকেটের মেলবন্ধন, গান মহলের গণ্ডি ছাড়িয়ে কিংবদন্তির প্রয়ানে শোকের ছায়া ক্রিকেটের দুনিয়াতেও।

Related articles

আগামী বছরও SIR হবে না গ্যারান্টি কি? সারাভারত ডিলিটেড ভোটারদের সংগঠন গড়ার পরামর্শ পরাকলার

এর আগেও SIR হয়েছে। কিন্তু সেখানে কোনও সমস্যা হয়নি। নথি নিয়ে ছোটাছুটি করতে হয়নি সাধারণ মানুষকে। কিন্তু এবারের...

আশা নেই, স্মৃতিচারণায় তারকারা

রবিবার সকালে ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেছেন প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। মুম্বইয়ের...

বৈঠকে অনুমতি দিচ্ছিল না! কমিশনের মহিলা-হয়রানি, কাঞ্চন-জায়ার অসম্মানে সরব মমতা

নির্বাচনের আগে রাজ্যে যেভাবে প্রশাসনিক ও পুলিশের শীর্ষ থেকে নিচুস্তর পর্যন্ত বদল করেছে নির্বাচন কমিশন, তা যে নির্বাচনে...

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...