Sunday, June 14, 2026

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

Date:

Share post:

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেল মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের দশম শ্রেণির এই ছাত্র। মে মাসেই হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে পাড়ি দেবে সে। ছাত্রের এই সাফল্যে খুশির জোয়ার স্কুল ও পরিবারে।

ইসরো আয়োজিত এই বিশেষ শিবিরে যোগ দেওয়ার পথটা অবশ্য সহজ ছিল না। কয়েক ধাপের কঠিন অনলাইন পরীক্ষার বাধা টপকাতে হয়েছে অহনকে। সারা ভারত থেকে আবেদন জানানো কয়েক লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে থেকে মেধার বিচারে মাত্র ০.০০১১৪ শতাংশ শিক্ষার্থী এই সুযোগ পেয়েছে। গত ১৩ এপ্রিল প্রকাশিত ফলে দেখা যায়, সুযোগ পাওয়া মুষ্টিমেয় কয়েক জনের মধ্যে রয়েছে অহনের নাম। স্কুলের প্রধান শিক্ষক অরুণ কান্তি নন্দী জানিয়েছেন, ছোটবেলা থেকেই আকাশের গ্রহ-তারা আর মহাকাশ বিজ্ঞান নিয়ে প্রবল আগ্রহ অহনের। বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখা এই ছাত্রের পাশে সবসময় থেকেছে তার বিদ্যালয়।

আগামী ১০ মে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবে অহন। সেখানে ২৩ মে পর্যন্ত চলবে নিবিড় প্রশিক্ষণ। মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের মুকুটে এই প্রথম এমন পালক জুড়ল তা নয়। এর আগে এই স্কুলেরই ছাত্রী সুদীপ্তা বোস ইসরোর শিবিরে যোগ দিয়েছিল। প্রধান শিক্ষকের কথায়, ‘আমরা নিয়মিত ছাত্রছাত্রীদের প্রতিভা অন্বেষণ ও তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করি। গত কয়েক বছর ধরে আমাদের স্কুলের ছেলেমেয়েরা যেভাবে সর্বভারতীয় স্তরে সাফল্য পাচ্ছে, তা সত্যিই গর্বের।’

অহনের এই সাফল্যে মেমারি এলাকায় খুশির হাওয়া। মহাকাশ গবেষণার মতো জটিল বিষয়ে হাতে-কলমে শিক্ষা নেওয়ার এই সুযোগ তার ভবিষ্যতের স্বপ্নপূরণে বড় ধাপ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ঘরের ছেলের এই সাফল্যে এলাকাবাসী এখন ১০ মে-র অপেক্ষায়, যখন মেমারির মেধা পৌঁছে যাবে ইসরোর গবেষণাগারে।

আরও পড়ুন – ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...