Friday, June 19, 2026

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

Date:

Share post:

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান বিনিয়োগকারী সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka ) নিজেই স্বীকার করলেন ফুটবলে যেভাবে সাফল্য এসেছে, ক্রিকেটে এখনও সেই পথ খুঁজে পায়নি তাঁর দল। এক সাক্ষাৎকারে গোয়েঙ্কা বলেন, ফুটবলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁদের পরিষ্কার পরিকল্পনা রয়েছে, কিন্তু ক্রিকেটে এখনও সেই নির্ভুল সমীকরণ তৈরি হয়নি। তাঁর কথায়, সাফল্যের সঠিক সূত্র জানা থাকলে এতদিনে সেটি কাজে লাগানো হত।

গোয়েঙ্কা জানান, গত মরসুমে লখনউয়ের বোলিং বিভাগে যে দুর্বলতা ছিল, তা কাটাতে এবারে দল গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাটিং বিভাগও প্রায় একই রাখা হয়েছে। কিন্তু প্রত্যাশা মতো পারফরম্যান্স না আসায় দল ফল পাচ্ছে না। তাঁর আশা, ব্যাটাররা ছন্দে ফিরলেই দল আবার জয়ের ধারায় ফিরবে। ক্রিকেটে সাফল্যের জন্য এখনও সঠিক ভারসাম্য খুঁজে পাওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

অন্যদিকে ফুটবলে ছবিটা একেবারেই উল্টো। গত দুই মরসুমে আইএসএলের লিগ শিল্ড জিতেছে মোহনবাগান, গতবার শিল্ডের সঙ্গে ট্রফিও ঘরে তুলেছে তারা। এ বছরও শীর্ষ লড়াইয়ে রয়েছে দল। কিন্তু আইপিএলে প্রথম দুই বছর প্লে-অফে উঠলেও পরের দু’মরসুমে মাঝামাঝি জায়গায় শেষ করেছে লখনউ। চলতি মরসুমে তাই প্লে-অফে ফেরার লক্ষ্য নিয়েই এগোচ্ছে গোয়েন্‌কার দল, যদিও আপাতত তারা রয়েছে পয়েন্ট তালিকার মাঝামাঝি অবস্থানে।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...