Site Logo

মেঘলা আকাশে সকাল শুরু, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

EBBS Desk·
মেঘলা আকাশে সকাল শুরু, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস!
হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবার সকাল থেকে মেঘলা আকাশ, জেলায় জেলায় ঝোড়ো হাওয়া বইছে। বিকেলের পর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। বিকেলের পর কলকাতাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে গোটা সপ্তাহ জুড়ে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে।আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
  • • সোমবার - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস।বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে।
  • • মঙ্গলবার - নদিয়া, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনায় বিকেলের পর ৬০- ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কলকাতাতেও।জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেড়ে ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।
  • • বুধবার - কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং দুই ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি।
  • • বৃহস্পতিবার -নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব মেদিনীপুরসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস।
- - - - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

Just now

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

3h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

3h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
রাজ্য

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য

4h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
রাজ্য

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

7h ago

More from রাজ্য

View All →