Wednesday, June 17, 2026

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

Date:

Share post:

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে রয়েছে কলকাতাও। ব্যস্ততম এই শহরে মঙ্গলবার অর্থাৎ ভোটের আগের দিন থেকেই যান নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ৪ মে ২০২৬ (সোমবার) ভোট গণনার দিনেও মহানগরীর একাধিক রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে না। তাই বিকল্প রুট না জানলে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে। পার্কিংয়ের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ থাকবে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার থেকেই কলকাতায় যান চলাচল (Kolkata Traffic Police) নিয়ন্ত্রণ করবে পুলিশ। ২৮ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোর ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আলিপুর জর্জ কোর্ট থেকে আলিপুর রোড ক্রসিং পর্যন্ত পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে। বিকল্প হিসেবে গাড়িগুলোকে উত্তর ও দক্ষিণমুখী আলিপুর রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কসবার অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)ও গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা দিয়ে একমুখী যান চলাচল হবে। অকল্যান্ড রোড ও লর্ড সিনহা রোডও পুরোপুরি বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাজরা ক্রসিংয়ের (Hazra Crossing) পশ্চিমমুখী গাড়িগুলিকেও উত্তর ও দক্ষিণ দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলকাতা পুলিশ (KP)।

ভোট গণনার দিন (৪ মে) সকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত একাধিক রাস্তার যান করা হবে।

  • • একবালপুর ক্রসিং থেকে গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোড এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হতে পারে।
  • • ডায়মন্ড হারবার রোডের উত্তরমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে।
  • • রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড, প্রিন্স আনোয়ার শাহ রোডেও ট্রাফিক নিয়ন্ত্রিত হবে।
  • • ঠাকুরপুকুর থানা থেকে ঠাকুরপুকুর বাজারের মধ্যেকার রাস্তাতে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে।

বন্ধ থাকতে পারে– পশ্চিমমুখী এসপ্ল্যানেড রো, বালিগঞ্জ সার্কুলার রোড, রিচি রোড, শরৎ বোস রোড, বেলতলা রোড, চক্রবেড়িয়া রোড, পদ্মপুকুর রোড, লাভলক রোড, ডোভার লেন, দেওদার স্ট্রিট ও লর্ড সিনহা রোড।

২৮-২৯ এপ্রিল ও ৪ মে কলকাতায় পার্কিং বিধিনিষেধ:-অ্যাক্রোপলিস মল, গীতাঞ্জলি স্টেডিয়ামের সামনে, রাজডাঙা মেন রোড, বিবেকানন্দ কলেজের সামনে, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর, অকল্যান্ড রোড থেকে কিরণ শঙ্কর রায় রোড—স্ট্র্যান্ড রোড জুড়েও থাকবে পার্কিংয়ে কড়াকড়ি। বালিগঞ্জ সার্কুলার রোড, রিচি রোড, শরৎ বোস রোড, বেলতলা রোড, পালিত রোড, পদ্মপুকুর রোড, লাভলক রোড, চক্রবেড়িয়া রোড, ডোভার লেন বিধিনিষেধের আওতায় থাকবে। আপাতত এই রাস্তাগুলোতেই যার নিয়ন্ত্রণ হবে। এরপর পরিস্থিতি বুঝে প্রয়োজন মতো ব্যবস্থা নিতে পারে কলকাতা ট্রাফিক পুলিশ।

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...