Saturday, May 9, 2026

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

Date:

Share post:

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। ‘হে নূতন দেখা দিক আর-বার’ বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে তাঁর সুরে মিশে গেল বাংলার উত্তর থেকে দক্ষিণের বৈচিত্র্যময় সংস্কৃতি। শনিবার সকাল থেকে ব্রিগেডমুখী বাংলা। প্রথম বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আজ সবার নজর ময়দান চত্বরে দিকে। জেলা থেকে দলে দলে পদ্মকর্মী সমর্থকেরা পৌঁছে যাচ্ছেন গৈরিক বাংলার সূচনার সাক্ষী হতে। কারো হাতে গেরুয়া পতাকা, কেউ বাউল বেশে একতারা হাতে পৌঁছে গেছেন ব্রিগেডে। শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চে রাখা হচ্ছে কবিগুরুর ছবি। অর্থাৎ এটা খুব স্পষ্ট যে পঁচিশে বৈশাখের আবেগের কথা মাথায় রেখে বাঙালিয়ানা শান দেওয়ার চেষ্টা বিজেপির।মাঠ জুড়ে ঝালমুড়ি-মিষ্টির স্টলে বাড়ছে ভিড়।

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। এই প্রথমবার বাংলার কোনও মুখ্যমন্ত্রী ব্রিগেডের শপথ নেবেন। ভোর থেকেই শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুর থেকে অনুগামীরা আসতে শুরু করেছেন। অন্যান্য জেলা থেকেও ট্রেন-বাসে করে গেরুয়া দলের নেতাকর্মী সমর্থকরা ব্রিগেডে উপস্থিত হচ্ছেন। ভিড় বাড়ছে হাওড়া ফেরিঘাটেও।বাঙালিয়ানের শান দিয়ে আজ বিজেপির অনুষ্ঠানে সব বিধায়করা ধুতি পাঞ্জাবি পরে আসবেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে ব্রিগেডমুখী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী, সকাল সাড়ে নটা নাগাদ গেরুয়া পোশাকে বাড়ি থেকে রওনা দিয়েছেন তিনি। আজ সকাল থেকে ব্রিগেডের ছবিটা একেবারে অন্যরকম। একাধিক মিষ্টির স্টল বসানো হয়েছে যেখানে গেরুয়া রসগোল্লার পাশাপাশি রয়েছে পদ্ম সন্দেশ। কেউ সেজেছেন রাম, কারোর হাতে গদা।বিজেপি অনুগামী সমর্থকরা কেউ শঙ্খ বাজাচ্ছেন, কোথাও আবার ছৌ নাচ-মাদলের সঙ্গে মিশে যাচ্ছে বাউল সুর।

Related articles

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...