Wednesday, June 24, 2026

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

Date:

Share post:

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল এবার জাতীয় স্তরেও। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ (Tri-nation series in Sri Lanka) খেলতে যাবে ভারতীয় ‘এ’ দল। আর সেই দলেই জায়গা পেলেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আইপিএলের (IPL) দুরন্ত পারফরম্যান্সের পর এবার দেশের জার্সিতে নিজেকে প্রমাণ করার জন্য বড় মঞ্চ অপেক্ষা করছে তাঁর জন্য।

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে দুর্দান্ত খেলছেন এই তরুণ ব্যাটার। ১১ ম্যাচে তাঁর ঝুলিতে সংগ্রহ হয়েছে ৪৪০ রান। বিশেষ করে হায়দরাবাদের (Hyderabad) বিরুদ্ধে তাঁর বিধ্বংসী শতরান তাঁকে জাতীয় স্তরের আলোচনার আরও একধাপ এগিয়ে দেয়। তাঁর ধারাবাহিক এই পারফরম্যান্সের (Performance) ফলেই এবার ভারতীয় এ দলে জায়গা করে নিয়েছেন বৈভব সূর্যবংশী।

ত্রিদেশীয় সিরিজে ভারতের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা (Sri Lanka) ‘এ’ এবং আফগানিস্তান (Afghanistan) ‘এ’। রাউন্ড রবিন লিগে (Round Robin League) প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। আগামী ৯ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের যাত্রা শুরু হবে। গ্রুপ পর্ব শেষ হবে ১৯ জুন, এবং ফাইনাল ম্যাচ ২১ জুন। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ডাম্বুলায় (Dambulla), আর মাল্টি-ডে ম্যাচের ভেন্যু গলে।

ভারতীয় এ দলের নেতৃত্বে থাকছেন তিলক ভার্মা (Tilak Varma) , সহ অধিনায়ক রিয়ান পরাগ (Vice-captain Riyan Parag)। দলে রয়েছেন আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেডগে, প্রভসিমরন সিং, কুমার কুশাগ্র, বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, অংশুল কম্বোজ ও আরশাদ খান। বৈভব সূর্যবংশীর দিকে এখন বাড়তি নজর থাকবে, কারণ এই সফরই তাঁর আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতার বড় পরীক্ষা হতে চলেছে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...