Saturday, June 27, 2026

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

Date:

Share post:

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত পরিষেবা (Tollygunj to briji route) । কবি সুভাষ মেট্রো স্টেশন (নিউ গড়িয়া) পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার আগে ব্রিজি মেট্রো স্টেশনে আজ রেক ঘোরানোর জন্য পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। সেই কারণে একদিনের জন্য বন্ধ থাকছে এই রুটে মেট্রো পরিষেবা (Metro Service)। বাকি রুটে অন্যান্য রবিবারের মতোই মেট্রো চলছে।

কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গিয়েছে দ্রুত নিউ গড়িয়া মেট্রো স্টেশনকে বিচ্ছিন্ন করে তা ভাঙার কাজ শুরু হবে। কাজ শুরু হওয়ার পর ফের নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন চালু হতে মাস ছয়েক মতো সময় লাগতে পারে। এদিন ব্লু লাইনে (Blue line metro) দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা সচল রয়েছে। রবিবার ছুটির দিন হওয়ায় যাত্রীদের চাপ কম। সেই কারণেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...