Saturday, June 27, 2026

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

Date:

Share post:

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health Emergency) বলে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একদিকে দ্রুত হারে এই রোগ ছড়ানো ও অন্যদিকে এখনও এই রোগের কোনও প্রতিষেধক না থাকায় এই সতর্কতামূলক ঘোষণা হু-এর (WHO)। কঙ্গোর (Congo) পরে এবার উগান্ডাতেও (Uganda) রোগাক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে স্বস্তির খবর এটাই যে এখনও পর্যন্ত আফ্রিকার (Africa) এই এলাকা ছাড়া এই রোগ ছড়ানোর ঘটনা নেই। তাই এখনই একে অতিমারীর তকমা দিচ্ছেন না হু।

আফ্রিকার কঙ্গোয় সাম্প্রতিক সময়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে ২৪৬ জন ইবোলা আক্রান্ত হয়েছে। তার থেকেও মারাত্মক, এরই মধ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে। এবার সেই হানা প্রতিবেশী দেশ উগান্ডায়। ইতিমধ্যেই দুই মৃতের শরীরে ইবোলার (Ebola) ভাইরাসের অস্তিত্ব প্রমাণিত হয়েছে। তারপরই সতর্ক বার্তা হু-এর (WHO)। বুন্দিবুগিও (Bundibugyo virus) ভাইরাসের কারণেই এবারের ইবোলা রোগের বাড়বাড়ন্ত বলে জানানো হয়েছে।

মূলত যে উপসর্গগুলি দেখলে সতর্ক হওয়ার বার্তা দিয়েছে হু সেগুলি হল – জ্বর, পেশির ব্যথা, ক্লান্তি, মাথাব্যথা, গলায় ব্যথা। এরপরই ভাইরাসের প্রভাব বাড়লে শুরু হচ্ছে বমি, ডায়রিয়া, রক্তক্ষরণ। সেই সঙ্গে শরীরে দেখা যাচ্ছে ব়্যাশ। হু-এর মতে আগে যে ভাইরাস থেকে ইবোলা ছড়িয়েছিল, তার উত্তর তৈরি ছিল চিকিৎসাবিদদের কাছে। গবেষণাগারে এখনও এনিয়ে কোনও প্রতিষেধকের উত্তর নেই।

আরও পড়ুন : মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

এই পরিস্থিতিতে এই রোগ এখনও কতদূর ছড়িয়েছে তা নিয়ে কোনও আন্দাজ করে উঠতে পারেনি হু। কঙ্গোর (Congo) তিনটি প্রভিন্সে রোগের বাড়বাড়ন্ত হয়েছে। খুব দ্রুত ভাইরাস (Bundibugyo virus) ছড়াচ্ছে এমনটা না জানালেও মৃত্যুর হার বেশি। যা চিন্তায় রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। ফলে ইতিমধ্যে কন্ট্যাক্ট ট্রেসিং (contact tracing) শুরু করার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে সীমান্তে শুরু করা হয়েছে কড়া নজরদারি। কঙ্গোর অন্যান্য প্রতিবেশী দেশকেও সতর্ক করা হয়েছে ও ইবোলার সন্দেহে পরীক্ষার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...