Wednesday, June 10, 2026

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

Date:

Share post:

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা সবুজ মেরুন শিবিরে। দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে খেলবে না আপুইয়া। জেসন কামিংসকে নিয়েও অনিশ্চয়তা আছে। বুধবার অনুশীলনে কামিংসকে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইস্টবেঙ্গলের থেকে পয়েন্ট টেবলে একটু পিছিয়ে আছে মোহনবাগান (Mohun Bagan)। গোল পার্থক্যেও এগিয়ে আছে লাল হলুদ। তবে বাকি সব কিছু ভাবতে নারাজ মোহনবাগান শিবিরে। নিজেদের খেলায় ফোকাস করতে চাইছে সার্জিও লোবেরার দল। বুধবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগান হেড কোচ সার্জিও লোবেরা ও ফুটবলার দিমিত্রি পেত্রাতোস।

সের্জিও লোবেরা বলেন, আমার মনোভাব সব সময়ই ইতিবাচক। চ্যাম্পিয়ন হতে গেলে শেষ পর্যন্ত লড়াই করতে হবে। সহজ নয়, তবে আমাদের বিশ্বাস রাখতে হবে আমরাও চ্যাম্পিয়ন হতে পারি।সমর্থকদের থেকে আমরা কিছু চাইতে পারি না। কেবল তাদের ফিরিয়ে দিতে হবে। ডার্বিতে প্রতিটা মূহুর্তে তারা আমাদের সমর্থন করে গিয়েছে। সমর্থকরা চ্যাম্পিয়ন হওয়ার দাবি রাখে। আশা করি আমরা পারব, আমাদের আবেগী সমর্থকদের জন্য নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিততে।

দিমিত্রি পেত্রাতোসও জানিয়ে দিয়েছেন, আমরা আগামীকাল মাঠে নিজেদের সেরাটা দেব। পরিকল্পনা অনুযায়ী চলতে হবে। একই মনোভাব থাকে, সব সময় মাঠে নামি নিজের সেরাটা দেওয়ার জন্যই। আর মাত্র একটা ম্যাচ বাকি আছে। আমরা উপভোগ করব, নিজেদের সেরাটা দেব। সমর্থকদের বলব আসুন সমর্থন করুন আমাদের। পুরনো দিমিত্রির ফর্ম কোথায় হারিয়ে গেল? এই প্রশ্নের উত্তরে বাগানের অসি তারকার জবাব”আর মাত্র একটা ম্যাচ বাকি আছে।”

Related articles

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...