Wednesday, June 10, 2026

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু, কথা বললেন মহারাজদের সঙ্গে 

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী (chief Minister of West Bengal) হিসেবে দায়িত্বভার গ্রহনের পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ রামকৃষ্ণ মঠ, বেলুড়ে (Ramakrishna।Math Ramamrishna Mission, Belur) পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। মঠের মূল প্রবেশদ্বারের সামনের রাস্তার দু’ধারে বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করছিলেন। রাজ্যের প্রশাসনিক প্রধান সেখানে পৌঁছে সকলের অভিবাদন গ্রহণ করেন।

বেলুড় মঠের নির্দিষ্ট সময়সূচি মেনেই লক্ষ্মীবারে শ্রীরামকৃষ্ণ মন্দির দর্শন করেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর সারদা মা ও স্বামী বিবেকানন্দ মন্দিরেও যান। পুজো ও প্রণাম শেষে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট গৌতমানন্দ মহারাজের সঙ্গে, বেশ কিছুক্ষণ মঠের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য মহারাজ ও আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন শুভেন্দু। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত (Subrata Gupta)। সূত্রের খবর রামকৃষ্ণ মঠ মিশনের সামগ্রিক উন্নতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

মঠের ব্যাটারি চালিত গাড়িতে করে মন্দির চত্বর পরিদর্শন করেন শুভেন্দু। ঘণ্টাখানেক সেখানে থাকার পর বেলা সাড়ে এগারোটার কিছু সময় পরে বেলুড় মঠ থেকে বেরিয়ে হাওড়ার প্রশাসনিক বৈঠকের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...