Friday, June 12, 2026

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

Date:

Share post:

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের বাড়িতে পুরসভার নোটিশ (KMC Notice) প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফ জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকা বৈঠকে হাজির ছিলেন কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলররা। ছিলেন অভিষেকও। বৈঠকের পরে বেরোনোর মুখে তাঁকে পুর-নোটিশ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেখানে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে অভিষেক বলেন, “আগে পুরসভাকে মাপজোক করে নিয়ে আসতে বলুন”।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি হরিশ মুখার্জি রোডে। সম্প্রতি তাঁর বাসভবনসহ মোট ১৭টি ঠিকানায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ থেকে নোটিশ জারি করা হয়। বুধবার বিকেলেও ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের বাড়িতে নোটিশ সাঁটে পুরসভা। তবে, কিছুক্ষণের মধ্যেই সেখানে আর নোটিশটটি দেখা যায়নি।

এদিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরদের জরুরি বৈঠক শেষে বেরোনর সময়, তাঁর বাড়ি ভাঙার পুর-নোটিশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। বলেন, “আগে বলতে বলুন নির্দিষ্ট করে কোন অংশটা বেআইনি। স্পেসিফিক বলতে বলুন, তারপর এসব জিজ্ঞেস করবেন। আগে পুরসভাকে মাপজোক করে নিয়ে আসতে বলুন।”

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...