Sunday, May 24, 2026

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

Date:

Share post:

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে ‘রাজার রাজা’ হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন ‘খাদান’ সিনেমায়, এবার সরাসরি রাজা হয়ে রাজসিংহাসনে বসে পড়লেন সাংসদ- অভিনেতা! পরনে ঘিয়ে রঙের ধুতি পাঞ্জাবি, মাথায় পাগড়ি আর মোটা গোঁফ! ঠিক এই লুকে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেব (Dev) লিখেছেন,‘একদম নতুন অবতারে দেখা হবে ২৫ মে।’

অভিনেতা দেবের পরিচালক হিসেবে হাতেখড়ি হতে চলেছে আসন্ন পুজোয়, ছবির নাম ‘দেশু৭’ (DeSu7)। নামের মধ্যেই লুকিয়ে স্টারকাস্ট। উত্তেজনায় টগবগ করে ফুটছেন দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Dev and Subhashree Ganguly) জুটির অনুরাগীরা। এর মাঝেই গল্পে নতুন টুইস্ট! রবিবার দেবের (Dev) সোশ্যাল মিডিয়া পোস্টের রহস্য উন্মোচিত হবে সোমবার। তবু যেন অপেক্ষার তর সইছে না। রোম্যান্টিক নায়ক থেকে শঙ্কর রায় চৌধুরী, আবার শ্যাম মাহাতো কিংবা মধু থেকে রঘু ডাকাতের মতো ছকভাঙা চরিত্রে মাত করে এবার কি মেগাস্টার মহারাজা হয়ে বড় কোনও ঘোষণা করতে চলেছেন অভিনেতা, উত্তরের আশায় কাউন্টডাউন শুরু।

 

Related articles

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই...

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...