হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের ভেতরে ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাহলে কি নিশানায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট? খতিয়ে দেখছেন সিক্রেট সার্ভিসের (Secret Service) আধিকারিকরা।
ইরানের মানচিত্রে আমেরিকার পতাকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই, মার্কিন স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছটায় আচমকা হোয়াইট হাউসের সামনে ব্যাগ থেকে বন্দুক বের করে আচমকা গুলি চালাতে শুরু করেন এক যুবক। পেনসিলভ্যানিয়া এলাকায় হঠাৎ হামলায় সিক্রেট সার্ভিসের পুলিশও বন্দুকবাজকে লক্ষ্য করে পাল্টা গুলি চালাতে শুরু করে। হোয়াইট হাউসের ভেতরে তখন মার্কিন প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। পুলিশের গুলিতে বন্দুকবাজ নাসাইর (Nasaire) জখম হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। গত তিন মাসে এই নিয়ে তিনবার ট্রাম্পের কাছাকাছি গুলি চলার ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়েও।

–

–

–

–

–

–
