Sunday, June 14, 2026

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

Date:

Share post:

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। ফুঁসছে একাধিক পাহাড়ি নদী। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার (Teesta river)জল। শনিবার সন্ধ্যা নাগাদ মেয়ং খোলা উথলে ওঠায় মঙ্গন-চুংথাং সড়ক বিচ্ছিন্ন হয়েছে। গোটা সিকিম জুড়ে আপাতত লাল সর্তকতা জারি করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রবল বর্ষণের জেরে ফিখোলার জলস্তর বেড়ে চলায় ফিডাং গ্রামের কাছে লোয়ার জংগু রোড বন্ধ হয়েছে। কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকার বাসিন্দাদের মনে আতঙ্ক বাড়ছে। দুর্ঘটনা এড়াতে চুংথাং এবং মঙ্গন উভয় দিক থেকে যানবাহন চলাচল বন্ধ করার জন্য চেকপোস্টগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পর্যটকরা আটকে পড়েছেন। অবিরাম বৃষ্টিতে হড়পা বান ও ভূমিধসের শঙ্কাও বেড়েছে। মঙ্গন জেলা প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

 

Related articles

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...