Sunday, May 24, 2026

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

Date:

Share post:

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার সকাল ন’টা থেকে মেট্রো পাওয়া যায়। কিন্তু আজ ব্লু ও গ্রিন লাইনে সকাল ৭টা থেকে চালু পরিষেবা। প্রথম দু ঘণ্টায় ৩০ মিনিট অন্তর মেট্রো যাতায়াত করেছে। সকাল নটার পর থেকে নির্দিষ্ট সময় পরপর পরিষেবা মিলছে।শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও বদল নেই।

সাধারণত রবিবার ব্লু লাইনে (Blue line metro service) আপ-ডাউনে চলে ১৫২টি মেট্রো। কিন্তু আজ ইউপিএসসি পরীক্ষা থাকার কারণে ১৬০টি মেট্রো পরিষেবা দিচ্ছে। গ্রিন লাইনেও (Green Line Metro) রবিবার হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ – দু’দিক থেকেই সকাল ৭টা থেকে চালু হয়েছে মেট্রো। এই রুটে রবিবার আপ-ডাউনে চলে মোট ১০৮টি মেট্রো। আজ পরিষেবা দেবে ১১৬টি রেক। জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত (Yellow Line) রবিবার মেট্রোর সময়সূচিতে কোনও বদল নেই।

 

Related articles

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন...

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...