Sunday, May 31, 2026

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

Date:

Share post:

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার উচ্ছেদ শুরু হয়েছে। এবার সেই তালিকায় জুড়ে গেল দমদমের নাম (DumDum Rail Station) । শনিবার মধ্যরাতে দমদম স্টেশনের ভেতরে ও বাইরে চলল রেলের বুলডোজার। যাত্রীদের যাতায়াতের সুবিধা এবং স্টেশনের সুরক্ষার স্বার্থেই এই উচ্ছেদ অভিযান বলে রেলের তরফে জানানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাতে স্টেশন যাত্রী ও হকারদের হালকা হতেই বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দমদমে পৌঁছে যায় আরপিএফ (RPF), রেল পুলিশ ও রাজ্য পুলিশের (West Bengal Police) এক বিশাল বাহিনী। প্রাথমিকভাবে মাইকিং করে হকারদের উঠে যেতে নির্দেশ দেওয়া হয়। এর কিছু সময়ের মধ্যেই চলে বুলডোজার। আকস্মিক এই উচ্ছেদ অভিযানের খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় বামপন্থী নেতৃত্ব। সিটু (CITU) নেত্রী গার্গী চট্টোপাধ্যায় (Gargi Chatterjee) বলেন, ‘হকারদের উপযুক্ত পুনর্বাসন না দিয়ে এই উচ্ছেদ আমরা মানব না। উচ্ছেদ করতে হলে আমার বুকের ওপর দিয়ে বুলডোজার চালাতে হবে’। রেল কর্তৃপক্ষের তরোকে বলা হয়েছে, কোনোভাবেই রেলের জমিতে বেআইনি জবরদখল বরদাস্ত করা হবে না। এই ঘটনায় হকারদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

 

Related articles

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...