Monday, June 15, 2026

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

Date:

Share post:

 

২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও বাদ পড়তে চলেছেন সূর্য কুমার যাদব(Surya Kumar Yadav)। টি ২০ দলেও এবার নেতৃত্ব বদল হতে চলেছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সূর্যকুমারকে ভারতীয় টি২০ দলের জন্য ভাবা হচ্ছে না। টি২০ দলের ভবিষ্যতে নিয়ে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করেছেন নির্বাচকরা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে লাগাতার অফ ফর্মের জন্য সূর্যকে আর দলে সুযোগ দেওয়া হবে না। নতুন অধিনায়ককে দলে সুযোগ দেওয়া হবে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৬ এবং ২৮ জুন দু’টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে ভারতের। সেই দলে সূর্যকুমারের থাকার সম্ভাবনা প্রায় নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘নির্বাচক কমিটি, বোর্ড এবং দল পরিচালন কমিটির আলোচনা হয়েছে। কোচ গম্ভীরও সেই বৈঠকে ছিলেন। ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সূর্যকুমারের নেতৃত্বে ভারতীয় দলের সাফল্য কম নয়,
যার মধ্যে রয়েছে ২০২৫ সালের এশিয়া কাপ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখা।
টানা আটটি দ্বিপাক্ষিক সিরিজ জয়।

তবে ব্যাটার সূর্য একে বারেই ফ্লপ। তাঁর ব্যাটে রান নেই। ২০২৫ সালের শুরু থেকে সূর্যকুমার ২৫টি ম্যাচে মাত্র ১২.৮৪ গড়ে রান করেন । ২০২৬ সালের আইপিএলেও একে বারেই ছন্দে ছিলেন না। গোটা মরশুমে মাত্র ২৭০ রান করতে সক্ষম হন।

নতুন অধিনায়ক কাকে করা হবে। তালিকায় শুভমান গিল যেমন আছেন তেমনই শ্রেয়স আইয়ারের নাম নিয়ে আলোচনা হচ্ছে।

_

_

_

_

_

_

Related articles

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...