Saturday, June 27, 2026

ভারতের হয়ে টেস্ট অভিষেক সুথারের, দল নিয়ে আত্মবিশ্বাসী গিল

Date:

Share post:

আইপিএলের মেজাজ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ফরম্যাটে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। শনিবার মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শুভমন গিলরা। দুপুর পর্যন্ত খেলার যা ট্রেন্ড তাতে নিঃসন্দেহে বলা যায় সিদ্ধান্ত একেবারে সঠিক। জয়সয়াল ব্যর্থ হলেও কে এল রাহুল (KL Rahul) আর সাই সুদর্শনের (Sai Sudarshan) যুগলবন্দি ভারতকে যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। শনিবারের ম্যাচে অভিষেক হল ২৩ বছরের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথারের। ব্যাট হাতেও তিনি যথেষ্ট বলেই মনে করছেন নির্বাচকরা।

সুথারের বাড়ি ভারত – পাকিস্তান সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের আগে ভারতীয় দলের নেট বোলার ডাক পেয়েছিলেন। এরপর থেকেই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেন। তাঁর স্কুল শিক্ষক বাবা জগদীশ সুথার চেয়েছিলেন ছেলে ব্যাটার হোক। কিন্তু কোচ ধীরজ শর্মা তাঁকে বাঁহাতি স্পিনার হিসাবে গড়ে তোলেন। এই ম্যাচে গিলদের জন্য কতটা ভরসাযোগ্য হয়ে উঠতে পারেন এখন সেটাই দেখার। অন্যদিকে দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী অধিনায়ক। টসে জিতে তিনি জানান, গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে ম্যাচ যত এগোবে, পিচ তত স্লো হয়ে যেতে পারে। যদিও ম্যাচে তার প্রভাব পড়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। নিজের শহরে ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে খুশি এই প্রজন্মের প্রিন্স অফ ক্রিকেট।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...