Saturday, June 27, 2026

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

Date:

Share post:

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কম্পিউটার-ভিত্তিক মোডে পরীক্ষা হবে ইউজিসি নেট। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, Exam City Intimation Slip পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রায় ৮ থেকে ১০ দিন আগে দেওয়া হবে। সেই হিসেবে ২২ জুন যাঁদের পরীক্ষা রয়েছে, তাঁরা ১২-১৪ জুনের মধ্যে পরীক্ষাকেন্দ্রের শহর সংক্রান্ত তথ্য জানতে পারবেন। ১৫ জুনের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যবস্থা হবে।

ইউজিসি-নেট (UGC-NET) হল ভারতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে সহকারী অধ্যাপক (Assistant Professor) নিয়োগ এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) প্রদানের যোগ্যতা নির্ধারণের একটি সর্বভারতীয় পরীক্ষা। এটি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) দ্বারা পরিচালিত হয়।

আরও পড়ুন – ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...