Wednesday, June 24, 2026

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

Date:

Share post:

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ স্থানীয় ব্যবসায়ী শুভেন্দু মণ্ডল (Subhendu Mondal)। কেষ্ট ঘনিষ্ঠ মামুন শেখ-সহ মোট তেরো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

ব্যবসায়ী জানিয়েছেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস (TMC) বিপুল ভোটে জয়লাভের পর নিজের এলাকায় পার্টি অফিস তৈরির নামে অনুব্রত মণ্ডলের অনুগামীরা তাঁর ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকার সামগ্রী নিয়ে যায়। টাকা চাইতে গেলে তৃণমূল নেতা বারবার হুমকি দিয়েছেন বলে অভিযোগ শুভেন্দুর। সেই সময় পুলিশ বা প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে তাঁর দাবি। ফলে দীর্ঘদিন ধরে অভিযোগটি অমীমাংসিত অবস্থায় পড়ে ছিল। এখানেই শেষ নয় রাজনৈতিকভাবে বিজেপি সমর্থক হওয়ায় ব্যবসায়ীর থেকে রীতিমতো তোলা আদায় করা, ভয় দেখানো হতো বলে অভিযোগ। এবার রাজ্য সরকার বদলের পর শুভেন্দু ফের পুলিশের দ্বারস্থ হয়েছেন। ক্ষতিপূরণের দাবির পাশাপাশি দোষীদের যথাযথ শাস্তির দাবি তুলেছেন তিনি। অনুব্রত বা তাঁর ঘনিষ্ঠদের তরফ থেকে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...