আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে বিকেলের পর আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে (Rain Forecast in South Bengal)। তাতে কিছুটা হলেও স্বস্তি মিলতে চলেছে। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, অস্বস্তিকর আবহাওয়া কাটিয়ে মাঝেমধ্যেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে তাকে এখনই প্রাকবর্ষার বৃষ্টি বলা যাবে না। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই প্রকৃতির এই পরিবর্তন। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে যে কারণে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী রবিবার (১৪ জুন) পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।

 

spot_img

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...