ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

Date:

Share post:

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে। একটি আন্তর্জাতিক পর্যটন সংস্থা বউবাজার থানায় (Bowbazar Police Station) এই অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে। জানানো হয়েছে রাজ্য পুলিশের ডিজিকেও (WB Police DG) । তদন্তের আশ্বাস প্রশাসনের।

ইন্দ্রনীলের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে? আন্তর্জাতিক পর্যটন সংস্থার তরফে জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) নামে এক ব্যক্তি জানান, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতি পেয়েছে। এর ঠিক এক বছর পরে মাসআর্ট (Mass Art )নামে একটি সংস্থা ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে আর্থিক প্রতারণা শুরু করে। এই সংস্থার প্রেসিডেন্ট হলেন ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেন (Madhuchanda Sen) । জয়দীপের অভিযোগ, ‘মাসআর্ট দাবি করে যে ইউনেস্কোর সঙ্গে যৌথ উদ্যোগে তারা কলকাতার ২৪টি দুর্গাপুজো প্যান্ডেলকে নির্বাচন করেছে। সেইমতো প্রিপুজোর টিকিট বিক্রি করা হয়। কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে বলে অভিযোগ। ইউনেস্কো স্পষ্ট জানিয়েছে তারা এরকম কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ নয়।’

পুলিশ সূত্রে খবর ইন্দ্রনীল- মধুছন্দা সেন ছাড়াও এই অভিযোগে নাম রয়েছে ধ্রুবজ্যোতি বসু (শুভ), সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায় নামে আরও তিন ব্যক্তির। এই বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে ইন্দ্রনীল বলেন সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। তিনি বা তার স্ত্রী এসব কিছুর সঙ্গে জড়িত নন। তদন্তের সাথে তিনি সব ধরনের ডকুমেন্ট পেশ করতে প্রস্তুত। ঘটনার জল কোথায় গড়ায় এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

 

spot_img

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...