Tuesday, June 9, 2026

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

Date:

Share post:

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮ দলে রয়েছেন একাধিক ফুটবলার যারা এবারই শেষ বিশ্বকাপ খেলতে নামছেন। মেসি-রোনাল্ডো(Messi-Ronaldoo) সহ তালিকায় রয়েছেন কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে

তালিকায় প্রথম নাম অবশ্যই লিও মেসি(Messi)। ৩৯ বছরে পা দিতে যাওয়া আর্জেন্টাইন অধিনায়ক এরই মধ্যে নিশ্চিত করেছেন যে এবারের বিশ্বকাপ খেলছেন। এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ।

মেসি ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা ঘুচিয়েছেন। তারপর থেকেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। কিন্তু চার বছর পর ফের বিশ্বকাপে খেলতে নামছেন আর্জেন্টাইন তারকা। ফুটবলের সবুচ গালিচায় শেষ বার দেখা যাবে মেসি ম্যাজিক।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনাল্ডো(Ronaldoo) এখনো বিশ্বকাপ জিততে পারেননি। ক্লাব ফুটবলে তার অসাধারণ সাফল্যের তুলনায় বিশ্বকাপ অধ্যায় কিছুটা অপূর্ণই রয়ে গেছে। ২০১৬ সালে ইউরো কাপ জিতেছিলেন, এরপর থেকে দেশের হয়ে কোনও ট্রফি জিততে পারেননি সিআরসেভেন। এবার বিশ্বকাপ জিতলে বৃত্তটা সম্পূর্ণ হবে।

তবুও বয়সকে যেন হার মানিয়েছেন রোনাল্ডো। সৌদি আরবের আল-নাসরের হয়ে এখনো নিয়মিত গোল করছেন এবং অবসরের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। এই বিশ্বকাপের পর আর হয়ত কোনও ফিফা ইভেন্টে খেলবে না রোনাল্ডো। ফলে এটাই হতে চলেছে পর্তুগিজ মহাতারকার শেষ বিশ্বকাপ।

ব্রাজিলের নেইমার। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমারের আন্তর্জাতিক কেরিয়ার গত কয়েক বছর চোটে জর্জরিত। ২০২৩ সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। আর নতুন কোচ কার্লো আনচেলত্তিও শুরুতে তাকে দলে ডাকেননি। এবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। কিন্ত এরপর আর কোনও বিশ্বকাপে খেলবেন না নেইমার।

এই তিন তারকা ছাড়াও তালিকায় আছেন ম্যানিয়েল ন্যুয়ের, লুকা মদ্রিচ, কেভিন দ্য ব্রুইনা, হ্যারি কেন, সন ইয়ং সনও শেষ বিশ্বকাপ খেলতে নামছেন।

Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...