Tuesday, June 9, 2026

Bengal T20 League: ইডেনে অতিথি আকাশ, হার শ্রাচী রাঢ় টাইগার্সের মহিলা দলের

Date:

Share post:

বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে হারাল রশ্মি এনইএস মেদিনীপুর উইজার্ডস। প্রথমে ব্যাট করতে নেমে ১০২ রানে অল আউট হয় শ্রাচী রাঢ় টাইগার্স। রাঢ়ের(Shrachi Rarh Tigers) হয়ে অধিনায়িকা পিয়ালি ঘোষ (৩১) ও বৃষ্টি মাঝি (২৯) কিছুটা লড়াই করেন। মেদিনীপুরের হয়ে ২টি করে উইকেট নেন মনিকা মাল, সালমা খাতুন, রূপা দত্ত ও সৌমি রায়।

বৃষ্টির কারণে মেদিনীপুরের টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ৮৮। ১৪.১ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মেদিনীপুর। শ্বেতা সিং করেন ৩৮। অদ্রিজা সরকার ৩০ রানে অপরাজিত থাকেন। দেবলীনা সামন্ত ও রূপল তিওয়ারি একটি করে উইকেট পেয়েছেন। শেষ ম্যাচে জয় পেলেও মেদিনীপুরের বিরুদ্ধে হারতে হল শ্রাচীর দলকে।

এদিকে, লিগের ম্যাচ দেখতে ইডেনে এলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার আকাশদীপ। চোটের জন্য এই টুর্নামেন্টে খেলতে পারছেন না আকাশ। চোটের অবস্থা নিয়ে আকাশ সিএবি মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে বলেন, বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব চলছে। সংশ্লিষ্ট যাঁরা আছেন তাঁরাই ঠিক করবেন কবে মাঠে ফিরব। তবে আগের চেয়ে এখন অনেক ভালো আছি‌। খুব শীঘ্রই বোলিং শুরু করব। ভারতীয় দলে প্রত্যাবর্তনের জন্য এখন থেকেই কোনও সিরিজকে টার্গেট করছি না। আগে ঘরোয়া ক্রিকেটে ২-৩টি ম্যাচ খেলে শরীরের কী পরিস্থিতি তা যাচাই করে নেব‌।

বেঙ্গল টি২০ লিগ নিয়ে আকাশ বলেন, মিস করছি এবারের টুর্নামেন্টকে। যেভাবে ব্যাটাররা রান করছেন, বোলাররা বোলিং করছেন, তাতে উপভোগ্য খেলা হচ্ছে। সিএবিকে বিশেষভাবে ধন্যবাদ জানাব ক্রিকেটারদের প্রতিভা মেলে ধরার এমন মঞ্চ করে দেওয়ার জন্য। কয়েক দিন পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন আকাশদীপ।

Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...