ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বৈঠক ঘিরে সরগরম রাজধানীর রাজনীতি। দুই দলের তরফে এই বৈঠক নিয়ে কিছু বলা না হলেও আদতে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ২০২৯-এর লোকসভা নির্বাচনের (2029 Loksabha Election) প্রস্তুতি শুরু করে দিয়েছে, বৈঠক শেষে এমনটাই সূত্রের খবর।

২০২৪ লোকসভা নির্বাচন অথবা ২০২৬ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন – দুই ক্ষেত্রেই বাংলায় একে অন্যের প্রতিপক্ষ ছিল কংগ্রেস এবং তৃণমূল। এমনকি ইন্ডিয়া জোটের (INDIA Bloc) নেতৃত্বে কংগ্রেসকে মেনে নেওয়া নিয়ে প্রকাশ্যে বিরোধিতা প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে ২০২৬ বিধানসভায় পশ্চিমবঙ্গে পালাবদলের পর পরিস্থিতি বদলে গিয়েছে অনেকটাই।

মঙ্গলবার দিল্লির ১০ জনপদ রোডের বাড়িতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন মমতা। সোমবার ইন্ডিয়া জোটের (INDIA Bloc) বৈঠকের কারণে দিল্লি গিয়েছিলেন মমতা। সূত্রের খবর, সোনিয়ার সঙ্গে সাক্ষাতের জন্যই আরও একদিন দিল্লিতে বেশি কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের রাজনৈতিকভাবে কাছে আসার বিষয়টা সোমবার জোটের বৈঠকের ছবিতেই অনেকটা স্পষ্ট হয়েছিল।


মঙ্গলবারের সোনিয়া-মমতা বৈঠক নিয়ে কিছু প্রকাশ করা হয়নি দুই দলের তরফে। তবে ২০২৯ লোকসভা নির্বাচনের আগে জোট অখন্ড রাখা নিয়ে আলোচনা হয়েছে, সূত্রের খবর। সেক্ষেত্রে জোট শরিক দলগুলি যাতে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে, তা নিয়ে আলোচনা হয়েছে। ২০২৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল জোটের সম্ভাবনাও তৈরি হচ্ছে, এমনটা সূত্রের খবর।

–

–

–
–
–
