সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার। এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার দিনভর চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরে (Krishnanagar)। পুলিশের উপস্থিতিতেই হেনস্থা প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে (Ujjwal Biswas)। পরে ত্রাণ দুর্নীতিতে (relief scam) গ্রেফতার করা হয় তাকে।

মঙ্গলবার সকালে রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালায় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ (Kotwali police station)। পুলিশ দাবি করে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার হয়েছে। এরপরই উজ্জ্বল বিশ্বাসের কাঠুরিয়াপাড়ার বাড়ির সামনে ভিড় জমে যায়। স্থানীয় জনতা উত্তেজিত হয়ে হেনস্থা শুরু করে প্রাক্তন মন্ত্রীকে। সামনে থেকে ডিম ছুঁড়ে আক্রমণ করা হয়।

আরও পড়ুন : প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

উজ্জ্বল বিশ্বাসের তরফে দাবি করা হয়, ওই ত্রিপল ঈদের সময়ে ত্রাণ হিসাবে পাঠানো হয়েছিল সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই উজ্জ্বল বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ (Kotwali police)। পরে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ তিনি বেআইনিভাবে সরকারি ত্রাণসামগ্রী মজুত করেছিলেন। তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল আটক করা হয়েছে বলেও দাবি পুলিশের।

–

–

–

–
–
–
