বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে রাজ্য পুলিশ গ্রেফতার করছে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। তোলাবাজি, হুমকির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

মঙ্গলবার দিল্লি থেকে তোপ দেগে কল্যাণ বলেন, ‘কাকলি ঘোষ দস্তিদার এখন কেন্দ্রের পাশাপাশি রাজ্যের থেকেও নিরাপত্তা পাচ্ছেন। তাঁর বদলে নিজের এলাকার তৃণমূল নেতাদের ফাঁসাচ্ছেন উনি। সব্যসাচী দত্ত সোমবার রাতে গ্রেফতার হয়েছেন। এর পিছনে ওঁরই হাত রয়েছে।’

এক ব্যবসায়ীর থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে সব্যসাচীর বিরুদ্ধে। এদিন ‘বিদ্রোহী’ সাংসদদের বিরুদ্ধে নির্বাচনের পর দলীয় কর্মীদের পাশে না থাকার অভিযোগও তোলেন কল্যাণ।

আরও পড়ুন – আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

_

_

_

_
_
_
_
