Friday, June 12, 2026

“আত্মনির্ভর হবে বাংলা” ঘোষণা শুভেন্দুর, দুর্গাপুজোর অনুদান নিয়েও বিশেষ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্র রাজ্য সমন্বয়ের বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি জানান, যেভাবে মোদি সরকারের আমলের দেশ জুড়ে উন্নয়ন হয়েছে, আবাস যোজনা থেকে নারী সুরক্ষা, কৃষি শিল্পের উন্নতি থেকে প্রান্তিক মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করা গেছে ঠিক সেই একই ছবি এবার পশ্চিমবঙ্গেও দেখা যাবে। এবার আত্মনির্ভর হবে বাংলা। পাশাপাশি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের দুর্গাপুজো (Durga Puja in West Bengal) নিয়েও বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠান সরকারি না হলেও, রাজ্য সরকারের একাধিক প্রকল্প ও সিদ্ধান্ত নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানান, দুর্গাপুজো নিয়ে এখনও পর্যন্ত কোনও মিটিং হয়নি। তাই পূর্ববর্তী সরকারের মতো তারাও পুজো কমিটি গুলিকে অনুদান দেবেন কিনা এখনই সেই সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। তবে শুভেন্দুর আশ্বাস, যাঁরা অনুদান ছাড়া একেবারেই পুজো করতে পারবেন না তাঁদের পাশে দাঁড়াবে সরকার। তবে সকলের জন্য নয়। যাঁদের প্রয়োজন নেই তাঁরা টাকা পাবেন না।

এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিল্পবান্ধব পরিবেশ তৈরির কথা ও শোনা যায় মুখ্যমন্ত্রী মুখে। তিনি বলেন, কেন্দ্রের তরফ থেকে ৮৫০০ কোটি টাকা রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে। বাংলায় শিল্পবান্ধব কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হচ্ছে। ডবল ইঞ্জিন রাজ্যের সুবিধা পেতে শুরু করেছেন আপামর জনতা। নতুন সরকারের কার্যক্রমের একমাস অতিক্রান্ত। কতটা সফলতা পেয়েছেন বলে মনে করছেন মুখ্যমন্ত্রী? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, এত তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগের দিকে নজর দেওয়া হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে অধিগ্রহণ নীতি মেনেই জমি নেওয়া ও হস্তান্তরের প্রক্রিয়া জারি রেখেছে সরকার। এ রাজ্যে যাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায় এবং পরিযায়ী শ্রমিকরা ফিরে আসেন সেই লক্ষ্যে এগিয়ে চলেছে ডবল ইঞ্জিন সরকার। ১২৫ দিনের কাজ পাবেন রাজ্যের প্রান্তিক মানুষ। প্রধানমন্ত্রী সব ধরনের সহায়তা আশ্বাস দিয়েছেন বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

বেলডাঙা মামলায় তদন্তে NIA-ই! আগের আমলের মামলা প্রত্যাহার করল বিজেপি সরকার

বেলডাঙা মামলায় তদন্ত করবে NIA। এই মামলায় NIA-কে খোলা ছাড় বিজেপি সরকারের। চলতি বছরের জানুয়ারি মাসে ভিনরাজ্য ঝাড়খণ্ডে...

প্রশ্নফাঁসের ‘দাগ’ মুছতে NEET পরীক্ষায় আধাসামরিক বাহিনীর নিরাপত্তা NTA-র!

নিট ইউজির (NEET UG) প্রশ্নফাঁস বিতর্কে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার পুনরাবৃত্তি আর চাইছে...

ভুল তো করছেন না: বিদ্রোহীর কার্যত সমর্থন অনুব্রতর, হারের দায় সরাসরি কার উপর চাপালেন!

“ভুল তো করছেন না। বিজেপিতে তো যাচ্ছেন না”- দলের বিদ্রোহীর কার্যত সমর্থন তৃণমূল সুপ্রিমোর স্নেহধন্য বীরভূমের নেতা অনুব্রত...

ক্ষমতা থাকলে ১৯ সাংসদ বিজেপির টিকিটে লড়ুক! বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ মহুয়ার

ফের বিশ্বাসঘাতক তৃণমূল বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে সুর চড়ালেন দলের সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল...