অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

Date:

Share post:

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল শনিবার সকালে। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় দেশজুড়ে। জানা গিয়েছে, রৌরেয়া বিমানঘাঁটির কাছে অবতরণের সময়ে ট্রান্সপোর্ট জেটটি হঠাৎ দুর্ঘটনার মুখে পড়ে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে মনে করা হয়েছে। দ্রুত উদ্ধার ও তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছয়।

জানা যাচ্ছে, এএন-৩২ বিমানটি অবতরণের সময় বিমানঘাঁটির চত্বরের মধ্যেই ভেঙে পড়ে এবং এর ফলে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও অস্পষ্ট। ভারতীয় বিমানবাহিনী ঘটনাটি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে পরিস্থিতি মূল্যায়নের পর আরও তথ্য জানানো হবে।

প্রসঙ্গত, এই বিমানটিকে এমনভাবে তৈরী করা হয়েছে যাতে এটি অত্যন্ত প্রতিকূল পরিবেশেও চমৎকারভাবে কাজ করতে পারে; বিশেষ করে অধিক উচ্চতার বিমানঘাঁটি এবং উষ্ণ জলবায়ুতে এটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। এটি ৭.৫ টন পর্যন্ত পণ্য, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার পরিবহন করতে সক্ষম এবং দুর্গম এলাকায় প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আসামের কার্বি আংলং জেলায় সুখোই সু-৩০এমকেআই (Sukhoi Su-30MKI) যুদ্ধবিমান দুর্ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর দুই পাইলট নিহত হওয়ার কয়েক মাস পরই ফের এই দুর্ঘটনাটি ভাবাচ্ছে সংশ্লিষ্ট দফতরকে। উল্লেখ্য, ৫ই মার্চ, জোড়হাট বিমানঘাঁটি থেকে একটি দুই আসনের যুদ্ধবিমান রওনা হওয়ার পর গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিমানটির আর কোনো হদিস পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন যে, শেষ পর্যন্ত যুদ্ধবিমানটি জোড়হাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার এক দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে।

 

spot_img

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...