Sunday, June 14, 2026

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের, সেখানে নতুন নাম যুক্ত হয়েছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandopadhyay)। তিনিই কি হবেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা, স্পিকারের কাছে চিঠি দেওয়ার আগে রবিবার দিল্লিতে বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ! কিন্তু সূত্রের খবর সম্ভবত আজ তিনি দিল্লি যাচ্ছেন না।

প্রায় তিরিশ মিনিট ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর ‘বিক্ষুব্ধ’ তৃণমূল সাংসদদের দলে নাম লিখিয়েছেন সুদীপ। একদা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘনিষ্ঠ বর্ষীয়ান নেতার এভাবে ডিগবাজি খাওয়ার ঘটনা নতুন নয়। তবু প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেন উত্তর কলকাতার সাংসদকে এতদিন ধরে সমর্থন করে গেছেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরে। এবার সেই সুদীপ বিক্ষুব্ধ ব্লকে নাম লেখানোয় দলনেতা হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের নাম থাকবে নাকি সুদীপের, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এর মাঝেই জানা গেছিল দিল্লিতে আজ কুড়ি জন বিদ্রোহ সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন শুভেন্দু। তৃণমূল ব্লক অন্তত এমনটাই দাবি করেছিল। কিন্তু জানা গিয়েছে শনিবার কাঁথি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ দিঘাতে তাঁর কিছু কর্মসূচি রয়েছে। তাই কোনওমতেই তাঁর দিল্লি যাওয়া হচ্ছে না। যদি ওই নিয়ে মুখ্যমন্ত্রী নিজে কোনও মন্তব্য করেননি।

 

Related articles

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...