Sunday, June 14, 2026

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

Date:

Share post:

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা করতে তৎপরতা এখনও দেখাতে পারেনি রাজ্য পুলিশ (West Bengal Police) এখনও পর্যন্ত। তার প্রমাণ মিলেছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সোনারপুর ও বিমানবন্দরে বিক্ষুব্ধ ও হামলাকারীদের চড়াও হওয়ার ঘটনায়। এই দুই জায়গায় পুলিশের মুখ পোড়ার পর রবিবার ভবানীভবনে জিজ্ঞাসাবাদ অভিষেককে। তার আগেই সিআইডি (CID) দফতরের বাইরে বিপুল জমায়েত দেখা যায়। কিন্তু সেই জমায়েত থেকে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশি তৎপরতা রবিবার দেখা চোখে পড়ার মতো দেখা যায় যখন সাংসদ ভবানীভবনে প্রবেশ করেন।

বিধানসভায় সই-জাল কাণ্ডে তিনবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর আদালতের নির্দেশে এই নিয়ে দ্বিতীয়বার ভবানী ভবনে উপস্থিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ১১ জুন সন্ধ্যায় সিআইডি (CID)তদন্তের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর রেজোলিউশন বুক সংক্রান্ত সন্তোষজনক তথ্য না মেলায় ফের রবিবার তাঁকে ডাকা হয়। সেই মতোই  সকাল ১১ টা ৪৩ মিনিট নাগাদ ভবানী ভবনের রিসেপশনের কাছে পৌঁছে যান অভিষেক। প্রায় ৭ মিনিট ধরে রিসেপশন রুমে অফিসিয়াল ফর্মালিটি শেষ করার পর ভেতরে প্রবেশ করেন তিনি। তাঁর গাড়ি VIP জনের বাইরে রয়েছে বলে জানা গিয়েছে। একই মামলায় এদিন দুপুরে তলব করা হয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে (Beleghata TMC MLA Kunal Ghosh)। বিকেল তিনটে নাগাদ তিনি যাবেন বলে জানা গিয়েছে। দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও সিআইডির তরফে এই নিয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অভিষেককে একুশ দিনের রক্ষাকবচ দেওয়ার পাশাপাশি তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয়। তারপরই দেখা যায় দিল্লি থেকে বিকেল চারটে নাগাদ ফিরে সন্ধে ছটা বাজার ১১ মিনিট আগেই ভবানী ভবনে (Bhawani Bhawan) পৌঁছে যান অভিষেক। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেদিন রাতেই নোটিশ ধরিয়ে বলা হয় রবিবার হাজিরা দিতে হবে। বিধায়কদের মধ্যে কুণাল ঘোষ এবং মদন মিত্রকেও (Madan Mitra) তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। বেলেঘাটার বিধায়ক অবশ্য আগেই জানিয়েছেন যে তিনি তদন্তে সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত। এর আগেও কুণালের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা। কিন্তু অভিষেকের তরফ থেকে বারবার অসহযোগিতার অভিযোগ তুলেছেন তদন্তকারীরা। বেলা সাড়ে বারোটা থেকে সাংসদকে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে বলে সূত্রের খবর।

 

Related articles

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...