Tuesday, June 16, 2026

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

Date:

Share post:

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের। বোলসিদ্ধি কালিনগর পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্যের (Debabrata Bhattacharya) আত্মহত্যার ঘটনায় তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে এবার মইদুলকে গ্রেফতার করা হল।

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন তখন মইদুলকে সেখানে দেখা যায়। কিন্তু ডায়মন্ড হারবার থানার পুলিশ (Diamond harbour police station) পৌঁছনোর আগেই তিনি বেরিয়ে যান। এরপর মঙ্গলবার সকালে হটুগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। মৃত উপপ্রধান সুইসাইড নোটে মইদুলের নাম উল্লেখ করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু চার বছর ধরে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে মৃতের পরিবারের তরফে অভিযোগ ছিল। রাজ্যে ক্ষমতা বদল হতেই এবার গ্রেফতার অভিযুক্ত।

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...