Thursday, June 18, 2026

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

Date:

Share post:

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট। অধ্যক্ষ রথীন্দ্র বোসের (Rathindra Bose) সিদ্ধান্তে কোনওরকমের হস্তক্ষেপ করল না উচ্চ আদালত (Calcutta High Court)। জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি রাখা হয়েছে।

বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের টালমাটাল পরিস্থিতির সুযোগ নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে ‘বিদ্রোহী’ বিধায়করা আলাদা ব্লক তৈরি করে স্পিকারের কাছে চিঠি জমা দেন। ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেন অধ্যক্ষ। এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে মামলা করে তৃণমূল কংগ্রেস (TMC)। সই জাল কাণ্ড প্রকাশ্যে আসার পর বিতর্ক বাড়ে। দলের হয়ে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।। গত শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও অধ্যক্ষের কাছে জানতে চান কেন তৃণমূলের প্রথম চিঠিকে গুরুত্ব দেওয়া হয়নি। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত ছিল। আজ রাজ্যের নজর ছিল হাইকোর্টের দিকে। অবশেষে এই মামলায় অধ্যক্ষের সিদ্ধান্তে কোর্ট হস্তক্ষেপ না করায় ঘাসফুল শিবির বড়সড় ধাক্কা খেলো বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে নৈতিক জয় বলে দাবি করেছেন বিধায়ক সন্দীপন।

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...