লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার এক্স মাধ্যমে আবেগঘন বার্তায় অভিষেক লেখেন, রাহুল গান্ধীজিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য কামনা করি। সকল কাজে সফল হোন, উজ্জ্বল থাকুন। প্রসঙ্গত, সম্প্রতি দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন দুজনে। আবার রাহুলের সঙ্গে আলাদাভাবে দীর্ঘ বৈঠকও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর শুক্রবার কংগ্রেস নেতা রাহুলের জন্মদিনে অভিষেকের এই উষ্ণ শুভেচ্ছাবার্তা।

আরও পড়ুন – তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

_

_

_

_

_
_
_
_
