Friday, June 19, 2026

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

Date:

Share post:

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ – খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (Indira Mukherjee), ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে (Abhishek Gupta) জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও (Vineet Kumar Goyal) আগামী সপ্তাহে তলব করা হয়েছে। সাসপেন্ডেড অফিসারদের কাছ থেকে নথিও সংগ্রহ করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন- ২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

২০২৪ সালের অগাস্ট মাসে আরজি কর হাসপাতালের (RG Kar Medical College & hospital)সেমিনার হলে চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় তোলপাড় হয় রাজ্যসহ গোটা দেশ। তদন্তে নেমে সঞ্জয় রাই (Sanjay Rai) নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (KP)। পরে CBI তাঁকে দোষী সাব্যস্ত করে এবং শিয়ালদহ আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। এরপর ‘অভয়া’র বাবা-মা অভিযোগ এই ঘটনায় আরও অনেকে জড়িত। তাঁদের তদন্তের আওতায় আনার দাবি করেন তাঁরা। বাংলায় সরকার বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে আরজি কর (R G Kar Case) ফাইল খোলার আশ্বাস দেন। এরপরই সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের স্ক্যানারে তিন সাসপেন্ডেড আইপিএস আধিকারিক। ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল, সেই ঘটনাক্রম নির্দিষ্ট করে খতিয়ে দেখছেন দেখতে এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

_

_

_

_

_

_

Related articles

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...